1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল ঘর নির্মাণের অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একরামপুর সিএসডি এলাকার জিল্লুর গংদের বিরুদ্ধে। তবে যে জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছে এটি সরকারি খাল নয়, তাদের নিজস্ব জমি দাবি করে আসমা বেগম।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর সিএসডি সরকারি খাল দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন স্থানীয় একরামপুর এলাকার জিল্লুর রহমান এর বোন আসমা বেগম। এরই মধ্যে খালের অংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন।

জিল্লুর রহমান এর ভাই পারভেজ এর দাবি এটি সরকারি খাল নয়, তাদের নিজস্ব জমি। এই জায়গা নিয়ে ২১বছর যাবৎ মামলা চলছিল। দীর্ঘ ২১ বছর পর আদালত আমাদের জায়গা লিখে দিয়ে দখল বুঝিয়ে দিয়েছে। এখানে তিন বোনের ওয়ারিশের জায়গা তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। সেখানেই তিনি পাকা ঘর নির্মাণ করছে। এখানে যদি সরকারি খালের জায়গা নেই এটি আমাদের জায়গা। এখানে অনেকেই জায়গা দখল করে রেখেছে, এগুলোর বিষয় তো কিছু হয়না। যদি সরকারি জায়গা হয়ে থাকে সরকার যখন চাইবে জায়গা দিয়ে দিবো। তাছাড়া পানি চলাচলের ব্যবস্থা তোর আছেই। এখানে কোনো সরকারি জায়গা নেই।

পাকা ঘর নির্মাণকারী আসমা বেগম জানান, এটি আমাদের জায়গা, আমাদের জায়গাই আমরা বাড়ি করছি। যদি সরকার মনে করে জায়গা তাদের লাগবে আমরা ছেড়ে দিবো।

তবে স্থানীয় লোকজন বলছে, এটি সরকারি খাল। এক সময় প্রবাহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে।

স্থানীয় জানান, এই খাল দিয়ে নৌকা চলতো। অনেক জেলে এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আর দেখে বুঝার উপায় নেই এখান দিয়ে খাল প্রবাহিত হয়েছিল। বর্তমানে দখলদাররা রাতারাতি পাকা ভবন,দোকানঘর নিমার্ণ করে খালের অংশ দখল করে রেখেছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান, লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL