1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সাবেক মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ Time View
gazi

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সহ তার অনুসারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভে ক্ষুব্ধ এলাকাবাসী সাবেক মন্ত্রী গাজীর ও তার অনুসারীদের ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা কাঁচাবাজার আড়ৎ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, গাজীর অনুসারী হিসেবে ড. মজিবুর রহমান ও আইয়ুব আলীর ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন। এছাড়া সাবেক মন্ত্রী গাজীর ছবি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলায় অনেকে হতাহত হয়েছে। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া লোকের পরিবারের কান্না থামছে না। আন্দোলনে কেউ ভাই হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। এছাড়াও অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই খুনি সন্ত্রাসীদের এই বাংলার মাটিতে বিচার অবশ্যই হতে হবে। সাবেক মন্ত্রী গাজী সহ তার দোসরদের ফাঁসি দিয়ে যথাযথ বিচারের দাবি জানাই।

রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ৎ নামে একটি কাঁচা বাজারের আড়ৎ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার অনুসারীরা দখল করেছে বলে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন। এ বিষয়ে মানববন্ধনে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তার অনুসারী ড. মজিবুর রহমান আড়ৎটি দখল করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ভুয়া চুক্তিনামা বানিয়ে আড়তের প্রকৃত মালিক সেলিম মিয়াকে ভাড়ার টাকা নিতে দফায় দফায় বাধা দিয়েছে। এভাবে সমগ্র রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর নির্দেশে তার লোকজন ও সন্ত্রাসীরা দখলদারিত্ব করে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বাবু, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা ইয়াকুব মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হাসান সাকিব সহ শতাধিক এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজীকে আসামি করা হয়েছে। সম্প্রতি তাকে রাজধানী থেকে গ্রেফতার হয়ে কারাগারে রাখা হয়েছে। এছাড়া তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী ও তার অনুসারীদেরও একাধিক মামলায় আসামি করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL