1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ধর্ষণের শিকার আছিয়া মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে কাফন মিছিল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৬ Time View
dorson

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”

এই সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL