1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে অটোরিকশাচালক হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৪ Time View
arihajar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালক জামান হোসেনকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নিহত জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- আড়াইহাজারে বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি অটোরিকশাচালক জামানের হিসেবে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL