1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রূপগঞ্জে ছিনতাই করা মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৯৪ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই হওয়া ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ মে) রাতে রূপগঞ্জের বরাবো ও বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

এর আগে সোমবার বিকালে রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা, রূপগঞ্জের আটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন, রূপসী এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান ও বরিশালের হিজলা ধানাধীন ধুল খোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন।

রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত সোমবার বিকাল রূপগঞ্জের রূপসীস্থ্য শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে ‘মেসার্স রাধা বিনোদ মোদক’ নামক প্রতিষ্ঠানে যাবার উদ্দেশ্যে রওয়ানা হয়।

ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল  উপরে পৌছেলে একটি সাদা প্রাইভেট ট্রাকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকার মালামালের কাগজপত্র দেখানো কথা বলে।

 একপর্যায়ে ট্রাক চালক মন্নান ও  ও হেলপার স্বপনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

 এ ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাক চালক মন্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে রূপগঞ্জে বরাবো ও নারায়ণগঞ্জে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে।  এসময় এ ঘটনায় জড়িত মকবুল হোসেন, বাতেন দেওয়ান ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও ছিনতাই হওযা বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআই আরো জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL