1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

 সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট ২২টি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৬ Time View
goror hat

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে আরও ৫টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ২২টি অস্থায়ী হাটের জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। নতুন করে শহরে ২টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২টি ও কদমরসুল অঞ্চলে বেড়েছে ১টি হাট।

এর আগে, গত ২২ মে সচিব নূর এ কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭টি হাটের তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে শনিবার (২৪ মে) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে হাটের সংখ্যা বাড়িয়ে ২২টি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে থেকে দুই দিন এসব হাটের দরপত্র বিক্রি চলবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় দরপত্র খোলা হবে এবং চূড়ান্ত ইজারাদার নির্বাচন করা হবে।

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সিটি এলাকার সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ, ৩ নম্বর ওয়ার্ডেও সাজু ডেভেলপারের খালি জায়গা (সাবেক বিডিডি এল-এর জায়গা), একই ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারী জনাব আব্দুল মতিন মাস্টার সাহেবের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশের নুরুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বালুর মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সংলগ্ন কাশেমপাড়ার খালি জায়গা, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা,

একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ, ১৮ নং ওয়ার্ডের শহিদ নগর শহিদ রেজা সাহেবের খালি জায়গা, একই ওয়ার্ডের কড়ইতলা আলমাস সাহেবের বাড়ির পূর্বপার্শ্বে কাউসার আহম্মেদের এর খালি জায়গা, কদমরসুল অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা,

২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, একই ওয়ার্ডেও সমরক্ষেত্রের মাঠ ও আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি গোলন্দাজের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার খালি জায়গা, একই ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা এবং ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের মোতালেব সাহেবের বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসবে।

বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ হাটের সংখ্যা বাড়তে বা কমতেও পারে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL