1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আসন্ন ঈদকে সামনে রেখে  বন্দরে শতাধিক স্পটে মাদক ব্যবসা জমে উঠেছে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২১ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আসন্ন ঈদকে সামনে রেখে বন্দরে শতাধিক মাদক স্পটে মাদকদ্রব্য  বেঁচা কেনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিটি মাদক স্পটে  হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব্য। এমন কথা জানিয়েছে বন্দরে সচেতন মহল।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বন্দরে চিহৃিত মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিরাতে বন্দরে মদনগঞ্জ শান্তিনগর, মদনগঞ্জ বাসস্ট্যান্ড, মাহমুদনগর, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা নোয়াদ্দা, সোনাকান্দা কবরস্থান রোড, বন্দর রুপালী, সালেহনগর, শাহীমসজিদ,  হাফেজীবাগ,  নূরবাগ, চিতাশাল, স্বল্পের চক, একরামপুর সুইপার কলোনি, 

ইস্পাহানী, কাইতাখালী, দেউলী চৌরাপাড়া, লক্ষনখোলা, রামনগর,  সোনাচড়া, মুরাদপুর, ফুলহর, লাঙ্গলবন্ধ, চিড়াইপাড়া, পুরান বন্দর চৌধুরীবাড়ী, মদনপুর, আন্দিরপাড়, দেওয়ানবাগ, ধামগড় ইউনিয়নের চিড়াইপাড়া, মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধসহ বন্দর উপজেলার প্রায় শতাধিক মাদক স্পটে জমে উঠেছে মাদকের হাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে  চলে  মাদক বেঁচাকেনা।  মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে বন্দরে বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সে সাথে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটছে । এ ব্যাপারে

বন্দরে সচেতন মহল জানিয়েছে, বন্দরে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ৫ আগস্টের পর থেকে উল্লেখিত এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ীরা এক চাটিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম সিথিল থাকার কারনে আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিটি মাদকস্পটে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য  সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে বন্দরে সচেতন মহল।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL