1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

‎বন্দরে তুলা কারখানায় ভয়াবহ আগুন: ৫২ টন তুলা ও যন্ত্রপাতি পুড়ে ছাই, নিঃস্ব মালিক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View
fiar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলা প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় মজুত থাকা প্রায় ৫২ টন কাঁচা তুলা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎গত শুক্রবার (২৪ এপ্রিল) ২টা ৩০ মিনিটে বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা এলাকায় ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানাটির মালিক স্থানীয় মৃত আব্দুল আউয়াল জব্বারের ছেলে মোঃ তাজুল ইসলাম।

‎স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কারখানাটি গত ৫-৬ মাস ধরে বন্ধ থাকলেও রপ্তানির উদ্দেশ্যে সেখানে বিপুল পরিমাণ কাঁচা তুলা ও দামী যন্ত্রপাতি মজুত রাখা হয়েছিল। শুক্রবার দুপুরে হঠাৎ কারখানার ভেতর আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা ৫২ টন তুলা ও সব যন্ত্রপাতি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, “লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’ শুরু করেছিলাম। কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি এবং ৫২ টন তুলা মজুত করেছিলাম বিদেশে রপ্তানি করার জন্য। কিন্তু এই আগুন আমার সব শেষ করে দিল। আমি এখন নিঃস্ব হয়ে পথে বসে গেছি।”

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বন্দর থানার এস আই মেহেদী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL