1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে  উভয় পক্ষের টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। সংঘর্ষ চলাকালে ওই এলাকার কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে ওই এলাকা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, দা, রামদা, হকিস্টিক, লোহার রড, ইটপাটকেল ও লাঠিসোটায় সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ৭-৮টি দোকানপাট ও বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

সংঘর্ষে আকতার হোসেন (৫৪),নূরুল হক (৫০), ফারুক হোসেন (৪০), রোকসানা বেগম (৩০), তাসলিমা বেগম (৪০), কাউসার মিয়া (৩২), রাবেয়া বেগম (২৮)সহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে আকতার হোসেন ও নুরুল হক টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। টেঁটাবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহর নেতৃত্বে শতাধিক পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর, পাঁচানী ও খাসেরগাঁও এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ঠিকাদারী ব্যবসা নিয়ন্ত্রনে নিতে দু’পক্ষ তাদের লোকজন নিয়ে মরিয়া হয়ে উঠে। এর আগেও বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। আওয়ামীলীগ সরকারের আমলে এ শিল্প প্রতিষ্ঠানগুলো হামিদের নিয়ন্ত্রনে ছিল। এ শিল্প প্রতিষ্ঠানগুলো বিএনপির হয়ে রাসেলের লোকজন নিয়ন্ত্রনে নিতে চেষ্টা চালায়।

কোরবানপুর গ্রামের আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২১শে জানুয়ারী তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মসজিদের মাইকে ঘোষান দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও টেঁটাবিদ্ধসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

রাসেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খাঁসেরগাঁও গ্রামের রাজু মিয়া সকালে পাঁচআনি বাজারে গেলে হামিদের লোকজন একা পেয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ নিয়ে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে । এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অপর পক্ষের আব্দুল হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ পাহাড়ায় রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL