1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৫ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মিরপুরের পল্লবীতে শিশু রামিসাসহ দেশের সকল শিশু কিশোর হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে ” সোনারগাঁ উপজেলা খেলাঘর ” শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা খেলাঘরের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান,সিসিমপুর সাবেক কান্ট্রি ডিরেক্টর মোঃ শাহআলম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী শিল্পীগোষ্টির সভাপতি শংকর প্রকাশ, খেলাঘরিয়ান কাজি লিটু, ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম প্রমূখ। 

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা খেলা ঘর এর সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিক, সাংবাদিক মোঃ নুর নবী জনি, সুলতানা রাজিয়া, মিলন হোসেন অপূর্ব, আলেয়া আক্তার, আলেয়া আক্তার নিতু, শিখা মনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিশার সাথে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে বক্তারা আরো বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL