1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করে ১৫ লাখ টাকা মালামাল লুট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩২১ Time View
hotta
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জে মিলন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপর এক নৈশপ্রহরী সিদ্দিকুর রহমান (৬৪)  আহত হয়েছেন। এ সময় ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারের ‘ইউএসবি’ নামক কুরিয়ার সার্ভিসের শাখায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত মিলন মিয়া সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ বিষয়ে ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত, পা বেঁধে মেরে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে।

পরে কুরিয়ার সার্ভিসের শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।

এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ডাকাতরা ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলেও জানান দোকান মালিক মিন্টু মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL