1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

নগরীর ২৪নং ওয়ার্ডে জলাবদ্ধতায় বন্দি ৩ শতাধিক পরিবার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩০৯ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশন বাগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় প্রায় তিন শতাধিক পরিবার দুর্ভোগ নিয়েই জীবন-যাপন করছে। এসব পরিবারের ঘরে পানি উঠে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

একটু বৃষ্টিতে জলাবদ্ধতার শুরু কয়েক দফা বৃষ্টি হওয়ায় এখন এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১লা জুন) সকালে সরেজমিনে জলাবদ্ধতাপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ঘরের মধ্যেও হাটু পানি জমে আছে। বাইরের টয়লেটগুলো পানিতে তলিয়ে রয়েছে।

মল-মূত্রের পানিতে সবদিক একাকার। পঁচা দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। স্বাভাবিক কাজকর্ম-চলাচল নিরুপায় হয়ে উঠছে। নিরুপায় হয়ে মটর দিয়ে পানি সেচে কমানোর চেষ্ঠা চলছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশন বাগ এলাকায় পানিবন্দি অবস্থায় থাকা জয়নাল মিয়ার স্ত্রী জানান,বাইরে পানি,ঘরের মধ্যেও পানি জমে থাকায় বাচ্চাদের নিয়ে সব সময় আতঙ্কে রয়েছি। কখন জানি পানিতে পড়ে যায় ছোট ছেলে-মেয়েরা।

সাপ, জোঁক, কেঁচোর উৎপাৎ তো আছেই। রাতে ঘুমোতে ভয় লাগে। চুলায় পানি জমে থাকায় রান্না করার কোনো উপায় নেই। দুর্বিসহ জীবন কাটাতে হচ্ছে। নবীগঞ্জ রওশন বাগ এলাকার মধ্যে বসবাসকারী তিন শতাধিক পরিবার প্রায় এভাবে পানিবন্দি অবস্থায় রয়েছেন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

নবীগঞ্জ রওশন বাগ এলাকার একাধিক ব্যক্তি বলেন, আমাদের রওশন বাগ এলাকার জলাবদ্ধতা এখন আমাদের কাছে অভিশাপ। এ অভিশাপ যেনো শেষ হবার নয়। দীর্ঘদিন ধরে আমাদের এ অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একাধিক বার ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের স্বরনাপন্ন হয়েছি কোন লাভ হয়নি। আর কাউন্সিলর আফজাল হোসেনের দেখা পাওয়া খুব কঠিন ব্যাপার।

সে তো ফোনই ধরেনা। বাড়িতে গেলেও তার দেখা পাওয়া যায়না। মাঝে মাঝে মহিলা কাউন্সিলর শাওন অংকনের দেখা পেলেও কাউন্সিলর আফজালকে তো দেখাই যায়না বরং বছরে দু’চার বার সে বাইওে বের হলে সাংবাদিকদের ডেকে এনে উন্নয়ণমুলক কাজের ছবি তুলেই চলে যায়। আসলে ২৪নং ওয়ার্ড বাসীর ভাগ্যই মন্দ। জনপ্রতিনিধি থেকেও যেন নাই। আমরা নাসিক মেয়র আইভী আপার হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের মুঠো ফোনে আলাপ করার চেষ্টা করলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২,২৩,২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাউন অংকন বলেন,আমি জলাবদ্ধতা নিরসনে মেয়র মহোদয়ের সাথে আলাপ করে খুব দ্রুত ব্যবস্থা নেবো।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL