1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

শহর ও শহরতলীতে বেড়েই চলছে মোটরসাইকেল দূর্ঘটনা!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪১ Time View
baik 1
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সহ বন্দরে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। আর প্রতিনিয়তই ঘটছে প্রাণহানির ঘটনা। আর এসবের মূল কারণ হচ্ছে বেপরোয়া মোটরসাইকেল।

সড়কে প্রায় ৩০ ভাগ দুর্ঘটনাই মোটরসাইকেল আরোহীর ঘন ঘন লেন পরিবর্তন, নিয়ম না জানা বা জানলে না মানা, যানজট এড়িয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছার কারণে ঘটছে।

এদিকে, বন্দরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেল চালকদের কারণে পথচারী ও যাত্রীরা বিরক্ত। বেশির ভাগ মোটরসাইকেল চালকই যুবক, অন্য যানবাহনকে অতিক্রম যাওয়ার চেষ্টা করে সব সময়। সে ক্ষেত্রে তারা নিয়ম না মেনে উল্টোপথ দিয়েও বাহনটি চালিয়ে যায়। বাজাতে থাকে হর্ন।

বন্দরের প্রতিটি এলাকার ছোট ছোট রাস্তায় এখন মোটরসাইকেলের কারণে হাঁটাই যায় না। বেপরোয়া গতিতে চলাচলকারি এসব মোটরসাইকেল চালকরা কোনো কিছুকেই তোয়াক্কা করে না। তারপর পাড়া-মহল্লায় মোটরসাইকেলের সংখ্যা না কমে দিন দিন বাড়ছেই।

তাছাড়াও দুর্ঘটনার কারণে মোটরসাইকেল এখন অনেক পরিবারের কাছে ‘প্রাণঘাতি ভয়ঙ্কর যান’ হিসেবে পরিচিত। মোটরসাইকেলের কারণে অনেক পরিবার থেকে হারিয়ে গেছে সম্ভাবনাময় সতেজ প্রাণ।

এছাড়া সম্প্রতি মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে। এতে মোটরসাইকেল দুর্ঘটনা পরিমান বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, এখনই বিকল্প ব্যবস্থা না নেয়া হলে সামনে আরো ভয়াবহ অবস্থা দেখা দিবে। তবে মোটরসাইকেল নিয়ে আলাদা পরিকল্পনার কথা বলছে ট্রাফিক পুলিশ।

এ ব্যাপরে এখনই অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মোটরসাইকেল আরোহী এসব যুবকরা। এখনই তাদের লাগাম টেনে না ধরলে বাবা কাঁধে ছেলের লাশ বহন করতে দেখা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL