1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

করোনা রোধে ও সংক্রমিত রোগীদের সুচিকিৎসার দাবিতে সিভিল সার্জনকে স্মারক লিপি প্রদান করেন মহানগর বিএনপির

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৫৩ Time View
mahanagor bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় তা রোধে ও সংক্রমিত রোগীদের সুচিকিৎসার দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সোমবার (২৯ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ জেলা সিভিল সার্জন  ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এর হাতে স্মারক লিপি প্রদান করেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, অন্যান্য জেলার পাশাপাশি নারায়ণগঞ্জেও সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমনে গভীর উদ্বেগ প্রকাশ করে, তা রোধে রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত টিকা প্রদান, অধিক হারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারী খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা,

অসুস্থ্য বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ী গিয়ে সরকারী খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলা গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সরকারের নিকট জোড় দাবী জানান তারা।

এ সময় জেলা সিভিল সার্জন  ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, দেশ ও দেশের জনগণকে বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা কে কোন দলের রাজনীতি করি সেটা বড় কথা নয়।

যারা রাজনীতি করেন সবাই জনগণের প্রতিনিধিত্ব করছেন। তাই সবাই একত্রিত হয়ে দেশ ও দেশের জনগণকে রক্ষার জন্য এগিয়ে আসবেন। আমি আপনাদের কাছ থেকে এই আশা করি। কালকে আপনাদের মধ্য থেকে কেউ আক্রান্ত হতে পারেন। তাই নিজে সুস্থ্য থাকুন অন্যকে সুস্থ থাকতে সহযোগীতা করুন।

স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, এ্যাড. রফিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,

দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. করিফুল ইসলাম শিপলু, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ফয়েজ উল্লাহ সজল, মোহাম্মদ মহসিন উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL