1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৩০ Time View
attohotto

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে স্মার্টফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুপালী (১৪) নামে এক কিশোরী।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায় পুলিশ।

নিহত রুপালী মিজমিজি কান্দাপাড়া এলাকার দিনমজুর শফিক মিয়ার মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কিশোরী রুপালীর পরিবার সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার হারাধনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকছে।

সে একই ওয়ার্ডের মৌচাক এলাকায় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করত। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে সবার ছোট। কয়েক দিন ধরে একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য বাবার কাছে বায়না করে আসছিল রুপালী।

শুক্রবার দুপুরে রুপালী তার পরিবারের কাছে স্মার্টফোন কিনে দেয়ার জন্য আবারো বায়না ধরে। তবে ফোন কিনে দেয়ার আশ্বাস না পাওয়ায় সে তার হাতের বাটন মোবাইল ফোনটি আছড়ে ভেঙে ফেলে। পরে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL