1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জ সিটি নির্বাচনে বিএনপির কার পকেটে দলের টিকিট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৩২ Time View
ncc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে রাজনৈতিক পারায় নানা গুঞ্জন থাকলেও। ভোটের লড়াইয়ে কার ভাগ্যে জোটবে দলের টিকেট সেটা নিয়ে মিডিয়া পারায় উঠে আসছে নানা তথ্য। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের বর্তমান হেভীওয়েট প্রার্থী ও চলমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী রয়েছেন সবার শীর্ষে। তার সাথে প্রতিদন্ডিতা করতে বিএনপি থেকে কে হচ্ছেন মেয়র প্রার্থী তা এখন দেখার বিষয়।

এদিকে নির্বাচনের সময় আসার পুর্বেই বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইতিমধ্যেই। তাদের মধ্যে রয়েছে একাধিক বির্তকৃত নেতাদের নামও। তবে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিএনপি থেকে কার ভাগ্যে জুটবে দলীয় টিকেট তা এখন দেখার বিষয়।

শুরু থেকেই কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৈমূর আলম খন্দাকার ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের দিকে। তবে ধারনা করা হচ্ছে বিগত নির্বাচনের মত এবারও তারা অনিহা প্রকাশ করবেন প্রার্থী হতে। এই দুই নেতাকে তালিকা থেকে বাদ হলে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি যাবে নতুনদের দিকে।

এদিকে বিগদ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় টিকিট পাওয়া এ্যাড. সাখাওয়াত হোসেন খান এবারও দলের সমর্থন পাওয়ার স্বপ্ন দেখছেন। তবে তার সেই আশায় ছাই পরার সম্ভবনা অনেক বেশি। কারন গত নির্বাচনে “মেঘ না চাইতে বৃষ্টির ন্যায়” দলের সমর্থন পেয়ে ক্ষমতাশীনদের কাছ থেকে সুবিধা ভোগের অভিযোগ উঠেছে জোড়ালো ভাবে। যেই অভিযোগের কোন উত্তর তিনি দিতে পারেননি এযাবৎ পর্যন্ত।

এছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনকে আসামি করে কমিটির সীমানা জটিলতা দেখিয়ে আদালতে মামলা দেয়ার সহযোগী করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তাছাড়া নেতাকর্মীদের অভিযোগ দলের মধ্যে কোন্দল সৃষ্টি করার নয়া কারিগর হিসেবে রাজনৈতিক ও পেশাগত গুরুকে হারমানিয়েছেন তিনি। এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে না নিশ্চিত বলে দাবি করেছেন দলীয় নেতারা।

অপর দিকে, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল যিনি দিনে দুপুরে আওয়ামী লীগের হয়ে কাজ করেন বলে যথেষ্ট অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাশীন দলের নেতারা মঞ্চে দাড়িয়ে কুটুক্তিকর বক্তব্য দিলেও।

সেই একই মঞ্চে তিনি থাকা সত্ত্বেও কোন প্রতিবাদ না করায় দলের নেতাকর্মীরা তাকে নিয়ে বিরক্ত। এছাড়াও দলের দুঃসময়ে নেতাকর্মীরা অসহায় জীবন যাপন করলেও “আতাউর রহমান মুকুল ঘরের ছেলে রয়েছেন দিব্বি আরামে” । তাই তাকে নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন ক্ষোদ মহানগর বিএনপির কমিটির নেতৃবৃন্দরা।

অন্যদিকে, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, ইতিমধ্যেই তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বারংবার। ছাত্র রাজনীতিতে মাঠ কাপানো এই নেতার অনেক কর্মী এখন নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির  কর্ণধার। নারায়ণগঞ্জে বর্তমান ছাত্র দলের আইকন হিসেবে খ্যাত এই নেতা।

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে এক আলোচিত নাম। তিনি সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, মাঠের রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মহানগর বিএনপির সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়েছেন। এবার তিনিও স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হওয়ার।

এদিকে, বাম দলের রাজনীতি থেকে উঠে আসা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ যিনি স্ব-ঘোষিত করোনা বীর বলে অভিযোগ দলের নেতাদের। লাসের রাজনীতি করে নিজের নাম ডাক চারিদিকে ছড়িয়ে দিতে সক্ষম হলেও। “ধর্মের কল বাতাসে নড়ে”শেষ পর্যন্ত লজ্জায় মুখ ডাকতে হয়েছে তাকে।

করোনা কালিন সময় প্রকাশ্যে ক্ষমতাশীনদের সাথে “দহরম মহরম” সর্ম্পকের চিত্র দেখা গিয়েছে তার সাথে। ক্ষমতাশীনদের কাছে করোনা বীর খ্যাত খোরশেদের কর্মকান্ডের কারনে খোদ তার দলের নেতারা কখনই তাকে সমর্থন করেনি। এরপরে “মরার উপর খাড়ার গাঁ” হয়ে নারী ক্যালেঙ্কারীর ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রেফতার আতংকে ঘা ডাকা দিয়েছেন তিনি।

তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে থাকবেন কি বিএনপি। আর নির্বাচনে অংশ গ্রহন করলেও কে হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী। তা দেখতে গুনতে হবে আরও কিছু দিন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL