1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সদরের ৩ চেয়ারম্যান ও ইউপির মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৫১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাশিপুর,আলীরটেক ও বক্তাবলি ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে।

শনিবার(১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে সদর উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভীড় করেছে আলীরটেক, বক্তাবলী ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ।

এদিন সদর উপজেলা প্রাঙ্গনে আলীরটেক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোঃআতাউর রহমান ভূইয়ার কার্যালয়ে আলীরটেক ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃজাকির হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া বক্তাবলি ইউনিয়নের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রমজান আলী বেপারী,৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পিয়ার আলী,মোঃসালাউদ্দিন,৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মীর মোঃআজিজুর রহমান,৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রহমান,৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃআমজাদ হোসেন বাঁধন ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী আম্বিয়া খাতুন।

অন্যদিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীব চন্দ্র রায়ের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন কাশিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী অশোক সরকার।

উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত,বাছাই হবে ১৯ অক্টোবর , প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL