1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ফতুল্লায় স্টিল মিলে গলিত লোহা ছিটকে ৫ শ্রমিক দগ্ধ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩১৭ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার রসুলপুর এলাকায় স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ফতুল্লার সিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির জন্য ফার্নিশের ভেতর লোহা গলানো হচ্ছিল। বিকেলে ফার্নিশারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। এসময় পাঁচজন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।’

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বলেন, ফতুল্লার একটি স্টিলমিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শরীরের ৫২ শতাংশ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফতুল্লার সিএইচআরএম মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL