1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সোনারগাঁয়ে হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩১৮ Time View
dakaty

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামে সৌদি আরব প্রবাসী মাহফুজুর রহমানের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে।  রোববার (২৭ই মার্চ) দিবাগত রাত তিনটার দিকে প্রবাসীর ঘরের সবাইকে হাত পা বেঁধে এ ডাকাতি সংঘটিত হয়।

এ সময় ডাকাত দল প্রবাসীর ঘরের আলমারিতে থাকা স্বর্ণলংকার, সৌদি রিয়াল ও নগদ টাকা, মোবাইলসেটসহ প্রায় অর্ধকোটি টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী মাহফুজুর রহমান বাদি হয়ে সোমবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রবাসী মাহফুজুর রহমান উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামে তার বাড়ি। চলতি মাসের ১৮ তারিখে তিনি দেশে আসেন। তিনি তার বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন। তার দুই ছোট ভাই তার বাড়ির নিচ তলায় থাকেন। রোববার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জনের অস্ত্রধারী মুখোশ পড়া ডাকাত দল হানা দেয়। প্রথমে নিচ তলায় তার দুই ভাইয়ের ঘরের দরজা বাহির থেকে আটকে রাখে।

পরে ডাকাতরা দ্বিতীয় তলায় আসে। ঘরে প্রবেশ করার এক পর্যায়ে তার স্ত্রী নাসিমা, ও তাকে ঘুমন্ত অবস্থায় বেডশিট দিয়ে হাত পা বেঁধে ফেলে। তার স্ত্রীকে কিল ঘুষি মেরে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ওয়ারড্রপের চাবি নিয়ে আলমারির সিন্ধুক থেকে ৪৭ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা ও ৩৫ হাজার সৌদি রিয়াল ও মোবাইলসেট লুট করে নিয়ে যায়।

প্রবাসী মাহফুজুর রহমান জানান, ডাকাতরা আড়াইহাজার, সোনারগাঁ ও নারায়ণঞ্জের আশপাশের আঞ্চলিক ভাষায় কথা বলেছিল। তাদের প্রত্যেকের পরনে শর্টপ্যান্ট, গেঞ্জি, শর্ট শার্ট ও পায়ে বুট পড়া ছিল। মাথায় লাল রঙের গামছা বাধা।এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি ও চুরির ঘটনা বেড়েছে। এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ। দ্রুত ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL