1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

জালিয়াতির অভিযোগে জাপা নেতা গিয়াস ভেন্ডার গ্রেপ্তার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৬৫ Time View
japa

বন্দর প্রতিনিধি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বিতর্কিত দলিল লিখক গিয়াসউদ্দিন ভেন্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বন্দর খেয়াঘাট সংলগ্ন গিয়াসউদ্দিন কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে আজিজুর রহমান মিঠু নামে এক ব্যক্তির স্বাক্ষর নকল করে এবং জাল দলিল সৃজনের মাধ্যমে অন্যত্র বিক্রির অভিযোগ রয়েছে। ভুক্তভোগি নারায়ণগঞ্জের একটি আদালতে এ সংক্রান্ত মামলার আবেদন করলে ৮ মে আদালত অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে।

বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগি আজিজুর রহমান মিঠু জানান, ‘মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী তাদের পারিবারিক দলিল লিখক। এ সুযোগে গিয়াসউদ্দিন তার সই সাক্ষর জাল করে জাল জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজন করে তা খাঁটি হিসেবে ব্যবহার করেছে। বিষয়টি তিনি জানতে পেরে গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে গিয়াসউদ্দিন তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন। যার নং ১৩৩।

গিয়াসউদ্দিন ভেন্ডার বন্দর উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি এবং জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘনিষ্ঠ। তিনি উপজেলার সর্বাধিক বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিতি। স্থানীয়রা তাকে লজিং মাস্টার হিসেবে চিনতেন। সেই ব্যক্তি পরবর্তি সময়ে দলিল লিখক হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যান। তার রয়েছে অঢেল ভূ-সম্পত্তিসহ বেশ কয়েকটি অট্টালিকা। যার মধ্যে অন্যতম বন্দর খেয়াঘাট সংলগ্ন গিয়াসউদ্দিন কমপ্লেক্স। এ ছাড়াও তার বিরুদ্ধে দলিল লিখক সমিতির ৩০ লাখ টাকা আত্মাসতের অভিযোগ রয়েছে। এ নিয়ে সাধারণ দলিল লিখকরা আন্দোলনও করেছিল।

এক এগারোর শেষের দিকে সাধারণ মানুষের নানা অভিযোগে সেনা বাহিনীর হাতেও তিনি আটক হয়েছিলেন। অপরদিকে নবীগঞ্জ এলাকা থেকে সাব-রেজিস্ট্রি অফিসটি অবৈধ ক্ষমতার বলে নিজের সুবিধার্থে নিজ ভবনের পাশে নিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL