1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৮১ Time View
ahoto
ফাইল ফটো

সোনারগাঁ প্রতিনিধি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১১ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রেখা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামের আফসার উদ্দিনের সঙ্গে একই গ্রামের সেরাজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সেরাজ মিয়ার নেতৃত্বে সুমন, পারুল বেগমসহ ১৫-২০ জনের একটি দল আফসার উদ্দিনের বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে সেরাজ মিয়া, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে শান্তা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

আহত শান্তা আক্তার বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে আমার বাবার সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। এ সম্পত্তি চাওয়াতে আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত সেরাজ মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে আমিও আহত হয়েছি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL