1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বিএনপি খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছে,নির্বাচনে না এলে আর উঠতে পারবে না,নাকটাও ডুবে যাবে: কৃষিমন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৪ Time View
sonarga

সোনারগাঁ প্রতিনিধিঃ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কৃষিমন্ত্রী ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গত ১৩ বছর ধরে আন্দোলনের নামে মানুষ হত্যা আর জ্বালাও-পোড়াও করে বিএনপি এখন খাদের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। কোন রকমে তাদের নাকটা ভেসে আছে। এখনও যদি তারা সঠিক পথে না আসে, নির্বাচনে না আসে, মুক্তিযুদ্ধের- স্বাধীনতার চেতনা-আদর্শের রাজনীতি না করে, তাহলে ভেসে থাকা নাকটাও ডুবে যাবে। আর কোন দিন খাদ থেকে উঠতে পারবে না।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড.সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ,সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়সার ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আ’লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস,বাংলাদেশ আ’লীগের কার্যকরী পরিষদের সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক,এ্যাডঃ নজিবুল্লা হিরু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদ সদস্য এ্যাডঃ সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী,আনোয়ার হোসেন,সৈয়দ আব্দুল আউয়াল শামীম,সাঈদ খোকন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি,

শামীম ওসমান এমপি,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,নাঃগঞ্জ জেলা  আ’লীগ সদস্য এ্যাড আনিছুর রহমান দিপু, মাহফুজুর রহমান কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা,বীর মুক্তি যোদ্ধা ওসমান গনি,নাঃগঞ্জ জেলা মহিলা আ’লীগ সভানেত্রী অধ্যক্ষ ডঃ শিরিন বেগম।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আ’লীগ আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,রফিকুল ইসলাম নান্নু,মাহমুদা আক্তার ফেন্সিসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল নেতা-কর্মীরা। 

এসময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি, সাবেক এমপি কায়সারকে সাধারণ সম্পাদক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সহ-সভাপতি করে সোনারগাঁ উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL