1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদের কবলে পুলিশ কর্মকর্তা, কুপিয়ে জখম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩৪ Time View
police

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এসময় ডাকাতরা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখমও করেছে। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম জোনের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে আলমগীর হোসেন ঢাকা থেকে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকার পৌছালে একদল ডাকাত তার গাড়ির গতি রোধ করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা দিয়ে দিতে অসম্মতি জানালে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ও পরে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য সোনারগাঁ থানায় অভিযোগ নিয়ে এসেছেন আহত ওসির প্রতিনিধি। মামলাটি সোনারগাঁ থানা থেকেই তদন্ত করা হবে বলেও জানান।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আহসান উল্লাহ বলেন, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL