1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

১২০ দিনে কোরআনে হাফেজ নাহিদুল ইসলাম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ Time View
hafej

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মাত্র ১২০ দিনে ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছে মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ নাহিদুল ইসলাম (১৫)।

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলার ফতুল্লা এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ মিনহাজুল ইসলামের ছোট ছেলে। সে ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসারঅধ্যক্ষ মুফতি ইয়াসিন আকরাম চৌধুরী বলেন, আমি অনেক ছাত্র পেয়েছি। নাহিদুলের মতো পাইনি। তার জীবনটা অন্য সবার চাইতে ব্যতিক্রম। সে মূলত স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ছিল। মাদরাসার প্রতি নাহিদুল এবং তার পিতা-মাতার আগ্রহ ছিল।

পরে তার দেশের বাড়ি দিনাজপুর থেকে নারায়ণগঞ্জ আসার পর নাহিদুল তার পরিবারকে মাদ্রাসায় ভর্তি হওয়ার আকাঙ্খা জানান। প্রথমে তার পরিবার রাজি না হলেও পরে নাহিদুলের ইচ্ছাশক্তি দেখে রাজি হন পরিবার। সত্যিকারে তার মেধায় যাদুকরী শক্তি আছে। পড়া দেয়ার সাথে সাথে মুখস্ত করে ফেলে। সে একজন চমৎকার সুশৃঙ্খল ও অমায়িক ছাত্র।

তিনি আরও বলেন, ক্লাসের হাজিরা খাতা অনুসারে মাত্র ৪ মাসে (১২০ দিন) ৩০ পারা পবিত্র কোরআন শরীফ খতম করেছে মুহাম্মদ নাহিদুল ইসলাম। এখন থেকে যুক্ত হলো ‘হাফেজ’ শব্দ। এত দ্রুত সময়ের মধ্যে হাফেজ হওয়া এই অঞ্চলের জন্য নজিরবিহীন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম তার প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানে আলেম হবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিবেশিরা। এ সময় হাফেজ হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলামকে একনজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL