1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলা, প্রতিবাদে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৯৭ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিকের সিদ্ধিরগঞ্জে ৮ম শ্রেণির ছাত্র মোঃ আল ফাহাদ (১৪) এর উপর কিশোর গ্যাং এর বর্বোরচিত হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী।

হামলার শিকার স্কুল ছাত্র আল ফাহাদ মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। বর্তমানে সে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সস্টিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিশোর গ্যাং’র রডের আঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।

রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিজমিজি পাইনাদী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মানববন্ধনে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করে শিক্ষার্থীরা বলেন, আমার ভাইয়ের উপর যারা হামলা করেছে তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানায় মামলা হলেও পুলিশ তাদের এখনও গ্রেপ্তার করছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে সামনে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোস্তফা কামাল (৪৮) এর নির্দেশে স্কুল ছাত্র মোঃ আল ফাহাদকে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে মোঃ মাহিন (১৮), সাহেদ (১৮) সহ কিশোর গ্যাং এর সদস্যরা। হামলায় ওই স্কুল ছাত্রের একটি চোখ নষ্ট হয়ে যায়। বর্তমানে সে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সস্টিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় আহত ফাহাদের পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আহতের ফুফা মোঃ রিপন ভুইয়া জানান, তারা পুলিশের কাছে মামলা দায়েরের যে আবেদন করা হয়েছে পুলিশ সেই আবেদনে মামলা না নিয়ে তাদের মনগড়া মতো ঘটনার বিবরণ লিখে মামলা রুজু করে।

এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, তারা আমার ছেলের বাম চোখেও আঘাত করে রক্তাক্ত জখম করে ফলে চোখটি নষ্ট যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, ঘটনার সাথে জড়িত শাহেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL