1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে ভাঙ্গনের আশঙ্কায় ঐতিহ্যবাহী কয়েকটি গ্রাম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৮২ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অপরিকল্পিতভাবে এ বালু উত্তোলনের ফলে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো আনন্দবাজার হাট ও নুনেরটেক সহ কয়েকটি এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাট এলাকায় অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে সরকারি জায়গা দখল করে এবং কিছু ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে বাশেঁর খুটি ও বেড়া দিয়ে মোটা পাইপের মাধ্যমে বালু ফেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকরা ৯টি গাছ কেটে সারিবদ্ধ করে রেখেছে। 

স্থানীয়রা জানান, এই হাটের পাশে মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে বাজারের মাঠ ও নুনেরটেক এলাকা,নদীর তীরে গড়ে উঠা কয়েকটি শিল্প কারখানা এবং মানুষ পাড়াপারের জন্য নির্মিত জেটি নদীতে বিলীন হয়ে যাবে। এই আনন্দবাজার হাটের মাঠে একটি গরুর হাট বসে যেখানে সরকারের প্রতি বছর ৭০/৮০ লাখ টাকা রাজস্ব আয় হয়।

বালু উত্তোলনের ফলে হাটের নদী তীরের অংশ বিলীন হলে কর্মহীন হবে হাটে কাজ করা শ্রমিকরা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট রক্ষার দাবী করেন এলাকাবাসী।

তবে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম মুঠোফোনে জানান,মেঘনা নদীতে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করার জন্য আমি তাৎক্ষণিক লোক পাঠিয়েছি। সরকারী স্বার্থ রক্ষায় আমরা কাজ করে যাবো।

নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিষয়ে স্থানীয় বৈদ্যের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, হাটের পরিধি বৃদ্ধির জন্য বালু ভরাট করা হবে। এখানে কোন অনিয়ম করতে দেয়া হবে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL