1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

মদ খেয়ে পুলিশকে পেটাল চেয়ারম্যান মাকসুদ পুত্র শুভ!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় মদ খেয়ে গভীর রাতে টহল ডিউটিরত পুলিশকে মারধরের খবর পাওয়া গেছে।  বন্দরের মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল ডিউটিতে থাকা কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতার শুভ বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাত ১২টার দিকে  কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন।  এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানতে চাইলে আরোহী চেয়ারম্যান ছেলে শুভর লোক পরিচয় দেয় এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে ছেড়ে দেন। মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে  ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়।  এসময় পুলিশের গাড়িচালক কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হন।  এ ঘটনায় পুলিশের এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে মাহমুদুল হাসান শুভকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL