1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে গণপিটুনিতে হত্যার ঘটনায় দুই মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ Time View
mamla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আসাদুল্লাহ মিয়া (২৫) নামে এক যুবকের নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) অজ্ঞাতনামা ১শ’ থেকে দেড়শ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন। অপর মামলাটি দায়ের করেন ডাকাতদের হামলার শিকার আজিজুল হক।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল ইসলাম শনিবার রাতে সোনারগাঁ মেলা থেকে বেচাবিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথে সিন্দী মাধবদী কবরস্থানের সামনের সড়কে কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী।

এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু দিয়ে দিতে বলে ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদের এলোপাতাড়ি আঘাত করতে থাকে ছিনতাইকারী। ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের গ্রামের কয়েকশ’ মানুষ লাঠিসোঁটা, দা-বটি নিয়ে বের হয়ে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় আসাদুল্লাহ নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আসাদুল্লাহ ওই এলাকার জজ মিয়ার ছেলে।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL