1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে ৩৬ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০৮ Time View
arihajar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান পরিচালনা করে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ৯শ’ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা হোমনার লটিয়া গ্রামের মো. হাছন মিয়ার ছেলে মো. লিটন আহম্মেদ (২৬), একই জেলা-উপজেলার শ্রীমদ্দী গ্রামের মো. আবদুর রহিমের ছেলে মো. বাশার (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চাউরাখলা এলাকার মো. সাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (২০)।

সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গৃহস্থলী মালামাল পরিবহণের আড়ালে পিকআপের চালক, হেলপার এবং গৃহস্থালি মালামালের মালিকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL