1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নানা আয়োজনে নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৪ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “এখনই কাজ শুর“ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৩ পালিত হয়েছে।

রবিবার(২৯ জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন আয়োজনে ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়।

প্রতি বছর জানুয়ারী মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবসটি পালিত হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। এবারের এই দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “এখনই কাজ শুর“ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি”। দিবসটি উপলক্ষে জাতীয় কুষ্ঠ কর্মসূচী ও টিবিএল এন্ড এএসপি ওপি স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সকাল ১০ টায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে একটি বনাঢ্য র‍্যালী বের হয়ে।

র‍্যালীটি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় হয়ে পুনরায় সিভিল সার্জন কার্যালয় এসে সমাপ্তি হয়। পরে আলোচনা সভা লেপ্রসী মিশনের সহযোগীতায় দরিদ্র ও বিকলাঙ্গ রোগীদের মাঝে শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়। এরপর লেপ্রসী মিশনের পক্ষ থেকে একটি রিকশা র‍্যালীর আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।

দিবসটি সফল করতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহম্মদ মুশিউর রহমান। এসময় সিভিল সার্জন দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন এমওসিএস ডা.মেহেদী হাসান,ডিএসএমও ডা.এম এম নাসিরুল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএইচ এন্ড এফপিও ডা.অনিক বিশ্বাস,মেডিকেল অফিসার টিভি ও লেপ্রসী ডা.মোঃশহীদুল ইসলাম স্বপন,সিনিয়র স্বাস্থ্য অফিসার আসিফ মাহমুদ,

জুনিয়র স্বাস্থ্য অফিসার মোঃ শাকির হোসেন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, প্রোগ্রাম অর্গানাইজার( টিভি লেপ্রসী) ফয়সাল আহমেদ, ইপি আই সুপার লুৎফর রহমান,দা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পিওডি সাপোর্ট সুপারভাইজার খোকন বাড়ৈ সহ ডিএসআই ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সমাজে কুষ্টরোগ নিয়ে আজও মানুষের মাঝে একটি বিরূপ মনোভাব কাজ করে আর সেই লক্ষ নিয়ে লেপ্রসী মিশন, নারায়নগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে ৫টি উপজেলায় জনসচেতনামূলক কাজ চালিয়ে যাচ্ছে। গত বছর মোট ১৩ জন নতুন কুষ্ঠ রোগী সনাক্ত হয় এবং তাদের সকলকেই চিকিৎসার আওতায় আনা হয়েছে। ১৬ জন রোগী সফল ভাবে চিকিৎসা সম্পূর্ন করে সুস্থ্য হয়েছে। বর্তমানে ১২ জন রোগী চিকিৎসাধীন আছে। সহযোগী সংগঠন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের পক্ষে জেলা প্রতিনিধি মিঃ খোকন বাড়ৈ বলেন যে, সরকারী ও বেসরকারি সকলের ঐক্য প্রচেষ্টাই পারে কুষ্ঠ রোগীদের প্রাথমিক অবস্থায় সনাক্ত করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে।

উল্লেখ্য যে, এ রোগের চিকিৎসা সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে পাওয়া যায়। মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার ২০৩০ সালের মধ্যে তিনটি বিষয়কে জিরোতে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে লেপ্রসী। প্রথমত কোন রোগী দেরিতে চিকিৎসার জন্য আর বিকলাঙ্গ হবেনা, দ্বিতীয়ত এই রোগ ছড়ানোর ক্ষেত্রে জিরোতে নিয়ে আসা, তৃতীয়ত সমাজে এই রোগীদের নিয়ে আর কোন বৈষম্যমূলক আচরন থাকবেনা। এই লক্ষ্যে সরকার ও লেপ্রসী মিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL