1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বন্দরে বিআইডব্লিউটিসি ডকইয়ার্ডে চুরি মামলায় গ্রেপ্তার-২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫১ Time View
atock

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডে চুরি মামলায় মাদক ব্যবসায়ী মহসিন ওরফে মুইচ্ছা ও তার সহযোগী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১২ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দাস্থ উল্লেখিত ডকইয়ার্ডে এ চুরি ঘটনা ঘটে।

যার মামলা নং- ১২(২)২৩ ধারা- ৪৫৭/৩৮০পেনাল কোড-১৮৬০। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েরতনগর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে মহসিন ওরফে মুইচ্ছা (৩২) ও সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সাইফুর রহমান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

মামলা তথ্য সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ ফেব্রুয়ারী) রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ডকইয়ার্ডে প্রবেশ করে।

প্রতিষ্ঠানের ম্যানেজারের অফিস কক্ষের দরজার তালা ও রিভিটার সপ এবং ওয়েলডিং সপ রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকাসহ ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি স্ক্যানার ও সিসি ক্যামেরার যাবতীয় যন্ত্রাংশ, পিএবিএক্স টেলিফোনের সম্স্ত যন্ত্রাংশসহ, ওয়েলডিং রুমে থাকা ওয়েলডিং ক্যাবল, বৈদুতিক ক্যাবল ও ১টি চেইন কপ্পা চুরি করে ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে।

এ ঘটনায় বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডের অফিস সহকারি আনোয়ার জাহিদ ভূইয়া বাদী হয়ে গত শনিবার রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায়  চুরি মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই চোরকে  আটক করে ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ  করে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL