1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বন্দরে গুলি বর্ষণের ঘটনা ৪ জনকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৫৯ Time View
bondhor

বন্দর প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে ৪ জনকে ১ দিনের রিমান্ড শেষে  শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রিমান্ড প্রাপ্তরা হলেন, বন্দরের খানবাড়ি এলাকার জুলমত খানের ছেলে কবির খান, সোনারগাওয়ের দমদমা এলাকার মৃত শাহজাদার ছেলে রায়হানজাদা রবি, রূপগঞ্জের মোসলেম উদ্দিনের ছেলে মামুন মীর, বন্দরের চুনাভুরা এলাকার হাবিব ওরফে হাবির ছেলে মনির হোসেন মনা। হামলার ঘটনায় মামলা হয়েছে।

গুলিবিদ্ধ মইনুল হক পারভেজের ছোট ভাই তানভির আহম্মেদ বাদী হয়ে শুক্রবার বন্দর থানায় মামলাটি করেন। মামলায় আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়।

এ দিকে  ঘটনার পর বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, বন্দরের খানবাড়ি এলাকার জুলমত খানের ছেলে কবির খান, সোনারগাওয়ের দমদমা এলাকার মৃত শাহজাদার ছেলে রায়হানজাদা রবি, রূপগঞ্জের মোসলেম উদ্দিনের ছেলে মামুন মীর, বন্দরের চুনাভুরা এলাকার হাবিব ওরফে হাবির ছেলে মনির হোসেন মনা, বন্দরের ফরাজিকান্দা এলাকার শহীদুল ইসলামের ছেলে রণি ও আনিস মিয়ার ছেলে সিয়াম হোসেন।

গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়। এ সময় আদালতে ৬জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদেও আবেদন জানালে আদালত চারজনকে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দুপুরে বন্দরের ফরাজিকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় সেতু সংলগ্ন একটি বাজারের জমি দখল নিতে অর্ধশতাধিক হোন্ডারোহী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় চালায়। হামলার সময় জাতীয় পার্টির নেতা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত রাইসুল ইসলামে ছেলে মইনুল হক পারভেজ গুলিবিদ্ধ হন। এ সময় পারভেজের স্ত্রী আবিদা সুলতানা সুমি ও মা মাহফুজা হক আহত হন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL