1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

মিশুক চালক দুলাল হত্যা: পিবিআইয়ের অভিযানে ৭ মাস পর ৪ হত্যাকারী গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৫৩ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে চালক দুলাল (১৯) কে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ৭ মাস পর পিবিআইয়ের অভিযানে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া মিশুক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে দোষ স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামীরা হলো, সাগর ওরফে কুত্তা সাগর (২৩), জয়চাঁন ওরফে বিশাল (২৪), মো: শরীফ (২৩) ও রনি (২২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, গত বছরের ১২ আগষ্ট দিবাগত রাত পৌনে ৩টায় ফতুল্লার পূর্ব ইসদাইর আর্মি মার্কেটের পূর্ব পার্শ্বে জনৈক আব্দুল হাকিমের বাড়ির গেইটের সামনে রাস্তার উপর অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা মিশুক চালক দুলালকে হত্যা করে তার মিশুকটি ছিনতাই করে নিয়ে চলে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং-৩৮, তাং-১২/০৮/২২ইং, ধারা: ৩৯৪/৩০২ পেনাল কোড। মামলাটি চার মাস ফতুল্লা থানায় তদন্তাধীন থাকার পর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় পুলিশ হেড কোয়ার্টার্স এর মাধ্যমে নারায়ণগঞ্জ পিবিআইকে গত বছরের ১২ ডিসেম্বর তদন্তের দায়িত্ব দেয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বস্থ সোর্স এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলায় জড়িত আসামীদের সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে আসামীরা উল্লেখ করে যে, ধারালো সুইচ গিয়ার/চাকু দিয়ে ভিকটিম দুলালের গলায়, মাথায় ও হাতে উপর্যপুরি আঘাত করে হত্যা করত: রাস্তায় ফেলে দিয়ে মিশুক (অটোরিক্সা) নিয়ে চলে যায়। পরবর্তীতে আসামীরা মিশুকটি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বিক্রি ভাগ-ভাটোয়ারা করে নেয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL