1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জের সানোয়ার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৮৪ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। জরিমানার সব টাকার মধ্যে ২০ হাজার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলার বাদী নুরুল ইসলামকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যান। একটি ঘরে আটকে রেখে আসামিরা সানোয়ার হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে মারধর করে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানোয়ার হোসেন মারা যান।

তিনি আরও বলেন, এই ঘটনায় সানোয়ার হোসেনের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL