1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বড় ভাই নিহত, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৭৭ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

এর আগে ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

হতাহতরা চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ঘাটা গ্রামের হোসাইন মিয়ার ছেলে। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন রোহান।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী গোলাম মো¯Íফা জানান, তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার রাতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজরের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন দেন।

তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের দেখতে পাননি। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। তখন পাশেই থাকা পুলিশের টহল টিমকে তিনি বিষয়টি জানান। পরে পাশের একটি ব্রিজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

গোলাম মো¯Íফা আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যান। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলেন। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেননি তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL