1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রূপগঞ্জে ফর্মা মোহসীনের অত্যাচারে মানুষ অতিষ্ঠ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৭১ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার ফর্মা মোহসীনের অত্যাচারে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। তার আরো দুই সহযোগি রয়েছে আরিয়ান ও তপন। তারা নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশকে সাথে নিয়ে বাড়িঘরে তল্লাশীর নামে হয়রানী ও ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

গত (১৭ জুলাই) সোমবার ও রবিবার রাতে জেলা ডিবি পুলিশের পরিচয় দিয়ে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বেশ কয়েকজনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ ঘরে প্রবেশের আগেই ফর্মা মোহসীন, আরিয়ান ও তপন ঘরে ঢুকে।

তখন বিছানার নিচে, খাটের কোনায়, ঘরের গোপন স্থানে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা রেখে দেয়। পরে ডিবি পুলিশ সদস্যদের ঘরে নিয়ে ওইসব মাদকদ্রব্য উদ্ধার দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।

গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, রবিবার রাতে ফর্মা মোহসীন বাড়িতে এসে জানায় ২০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় মাদক মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হবে। এতে রাজি না হওয়ায় ফর্মা মোহসীন, আরিয়ান ও তপন ঘরে ঢুকে খাটের নিচে কয়েকটি ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে সাথে সাথে ঘরের বাইরে থাকা ডিবি পুলিশকে ঘরে প্রবেশ করায়।

তখন ইয়াবা বিক্রি করার ভয় দেখিয়ে রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত হয়রানিসহ জোরপূর্বক নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছোট শিশুদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকাও তারা লুটে নেয়। এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে মাদক মামলায় ফেঁসে দেয়ার হুমকি দেন। তবে ডিবি পুলিশ সদস্যরা তাদের নাম পরিচয় দেয়নি বলেও তিনি জানান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ধরণের কোনো অভিযোগ পাইনি। তবে আইন প্রয়োগকারী সংস্থার কোন লোকজন নাম-পরিচয় দিয়ে অনীহা প্রকাশ করলে পুলিশকে জানানো আহŸান জানান। সেই সাথে বরপা এলাকার ফর্মা মোহসীন, আরিয়ান ও তপনের বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL