1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

বন্দরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৬৯ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে পুকুর থেকে সজীব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই যুবক নেশাদ্রব্য সেবন করে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০) আগস্ট সকাল ৭ টায় বন্দর রেললাইন টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সজীব বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস শাহ রোড এলাকার শশী মিয়ার ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার রাত পোনে ১২ টার দিকে ৫ জন যুবক পুকুরপাড় বসে নেশাজাত সেবন করে। পরে নেশাগ্রস্ত হয়ে সজীব অজ্ঞান অবস্থায় পুকুরে পড়ে নিখোঁজ হয়। এই বিষয়ে খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্ঠা করে।

রাত্র গভীর হওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পুনরায় বুধবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। পরে সকাল ৭ টার দিকে সজীবের লাশ উদ্ধার করা হয়। নিহত সজীবের লাশ পুলিশের সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ভাবে ৪জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হাজতে আটক রাখা হয়েছে।

আটককৃতরা হলেন বন্দর গার্লস স্কুল সংলগ্ন আবু জাহের চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে অন্তর (২০), কোটপাড়া এলাকার আজগর আলীর ছেলে আল আমিন (২৩), একই এলাকার নবী হোসেনের ছেলে সিয়াম (২৩), বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার সিরাজ মিয়ার ছেলে সিয়াম (২২)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL