1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

রুপগঞ্জে বিএনপির ৭৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪৮৬ Time View
rupganj
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানায় বিএনপির ৭৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়।

বাদী হিসেবে রয়েছেন আবু বকর নামে এক যুবক। তিনি নিজেকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মামলার এজাহারে উল্লেখ করেছেন।

তার অভিযোগ, ২৮ অক্টোবর রাতে বিবাদীরা ঢাকা-সিলেট সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করার সময়ে আবু বকরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পালানোর সময়ে আসামিরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনির ও মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, বিএনপি নেতা সায়েম, যুবদল নেতা সারোয়ার সজীব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, শফিকুল ইসলাম, লিটন সরকার, আসাদুজ্জামান ফকির, শাহীম মিয়া ও রুবেল মিয়া সহ ৭৪ জন।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, গত রাতে মহাসড়কে আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় ৭৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৮ অক্টোবর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আধুরিয়া এলাকায় মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL