1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

দানের গরুকে কেন্দ্র করে সংঘর্ষ কৃষক নিহত – আটক ৬

এস এ রকিব, জামালপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৫৯ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুর দানের গরুকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ওই গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাছির উদ্দিনের সাথে তার বোন রাহেলা বেগম, এবং মা হেনা বেগমের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যার দিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নাছির উদ্দিনকে।

গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, ‘আমি একটি গাভী গরু দান করেছিলাম মেয়ে জামাই নাছির উদ্দিনকে। গরুটি চুরি করে নাছিরের বোন রাহেলা বেগম তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমিসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা করেছে রাহেলা বেগমের মা হেনা বেগম। এনিয়ে বিরোধ চলে আসছে। নাছির উদ্দিনকে পিটিয়ে মেরে ফেলেছে।

নিহত নাছির উদ্দিনের ছেলে নিয়ামুল হক বলেন, আব্বার ওপর দেশীয় অস্ত্রে হামলা করে ফুফু রাহেলা বেগমের লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। এতে আমার বাবা মারা যান।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬জনকে পুলিশ নজর দারীতে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালত প্রেরণ করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL