1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৯ Time View
samim osman

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার পরিবারের যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কোন কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হন সে কাজের উছিলায় যেন আমাদের রহমত দেন।

আমরা যেন মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি। আমার মায়ের মৃত্যুবার্ষিকী ৭ই মার্চ। মা বলে গেছেন বাবার সাথেই তার মৃত্যুবার্ষিকী করতে। যাদের মাথার উপর বাবা মা আছে আপনারা যে কত সৌভাগ্যবান সেটা আপনারা জানেন না। মা বাবা না থাকা যে কত কষ্টের এটা আপনারা বুঝবেন না।

মঙ্গলবার (২০ই ফেব্রুয়ারি) বাদ আসর  নগরীর উত্তর চাষাঢ়া জামে মসজিদে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রয়াত  এ কে এম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন ।

শামীম ওসমান বলেন, আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যাননি। চাইলে নারায়ণগঞ্জের অর্ধেকটা কিনতে পারতেন। কিন্তু আমাদের কিছু দিয়ে যাননি। তাই হয়ত আমরা তিন ভাই সংসদ সদস্য হতে পেরেছি। এই আংটিটা আমার বড় ভাই আমার মাকে দিয়েছিল। আমার মা এই আংটিটা দিয়ে বলেছিল নাও এটা। তোমার সাথে আমিও থাকি নাসিমও থাকবে।

সেদিন মা হাসপাতালে, আমার মা সম্পূর্ণ সুস্থ, যেহেতু গোগনগর আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাকে আসতে হয়েছে নারায়ণগঞ্জ। আমি মাত্র রাইফেল ক্লাবে এসে মেম্বারদের নিয়ে বসেছি, এমন সময় আমার কাছে আমার স্ত্রীর ফোন আসে। আমার মা লাইফ সাপোর্টে ছিল। যারা বাবা মায়ের ছায়াতলে আছেন তারা জানবেন।

মৃত্যুর সময় আমার মা বলেছে তার কষ্ট হচ্ছে না কারণ সে চিন্তা করেছে আমার ছেলে যদি জানে আমার কষ্ট হবে তাহলে সেও কষ্ট পাবে। এ দুনিয়ায় আমরা এসেছি ভাল থাকতে। আমরা সবাই মিলে সমাজটাকে ভাল রাখতে কাজ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন।

তিনি আরও বলেন, আমাদেরকে আপনারা নিজের পরিবারের সদস্য মনে করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমার বড় ভাই সেলিম ওসমানের শরীর প্রায়ই খারাপ থাকে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার যেন স্বাস্থ্যটা ভাল থাকে। আমি আগামীকাল ওমরায় যাবো। আমি প্রতিদিন আট রাকাত নামাজ পড়ি সারা দেশের সাধারণ মানুষসহ বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য। ও আমাদের নেতাকর্মীদের জন্য।

সপরিবারে যেন ওমরাহ করতে পারি সে দোয়া আপনারা করবেন। যদি ওমরাহ থেকে ফিরে না আসি, ক্ষমা করে দিবেন। আপনাদের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পৌছে দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো।

এসময় আরও উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ – ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, সোনারগাঁও -৩ আসনের সাবেক সফল সাংসদ মোঃ লিয়াকত হোসেন খোকা সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রুহের মাগফেরাত ও দেশ জাতীর কল্ল্যান  কামনা করে দোয়া করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL