1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবিতে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৮৭ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবি জানিয়েছে বিডি ক্লিন সোনারগাঁও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবীদের উপর জঘন্য ভাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কিশোর গ্যাং এবং ইভটিজার মুক্ত সোনারগাঁওয়ের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক বিডি ক্লিন সদস্য উপস্থিত হয়ে হাতে ও মুখে কালো কাপড় ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে অন্যায় ভাবে স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদ জানায় এবং দ্রুত সর্বোচ্চ বিচারের দাবি করেন।

মানববন্ধনে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, “সমাজের ভালো চায়, পরিচ্ছন্ন সমাজ গঠনে অবদান রাখে বিডি ক্লিন। ইভেন্ট শেষে ফেরার পথে ইভটিজিং ও পরবর্তীতে তাদের উপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। ইভটিজার ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে আমরা সবসময় বিডি ক্লিনের পাশে আছি”।

মানববন্ধনে সংবাদকর্মীদের পক্ষে থেকে বক্তব্যে সাংবাদিক হাজী শফিকুল ইসলাম বলেন, ” কিশোর গ্যাংয়ের মদদদাতা যারাই আছে তাদের বিরুদ্ধে এখনি সোচ্চার হতে হবে। পরিচ্ছন্ন ও ইভটিজার মুক্ত সোনারগাঁও গড়তে এদের সবার আগে আইনের আওতায় আনতে হবে। বিডি ক্লিনের দাবির সাথে আমরা একমত।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, “বৈদ্যেরবাজারে বিডি ক্লিন স্বেচ্ছাসেবীদের উপর এই হামলার ঘটনায় আমরা ব্যথিত। আমি লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে কথা বলছি। খুব শীঘ্রই এই এলাকায় অভিযান চালিয়ে এদের কে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে”।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, “বিডি ক্লিন সোনারগাঁওয়ের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। এই ঘটনায় আমি সরাসরি ঐ এলাকায় ইভটিজার ও কিশোর গ্যাং ও এদের মদদদাতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দ্রুত আইনের মাধ্যমে দোষীদের বিচার করা হবে”।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL