1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আদালতে স্বামীর মৃত্যুদণ্ডের রায়

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪২৮ Time View
adalot

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুর রহিমকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

সেই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মোঃ আব্দুর রউফের ছেলে। সেই সাথে নিহত স্ত্রী হলেন রূপগঞ্জের সুরিয়াব এলাকার মোঃ মোস্তফার মিয়ার মেয়ে ফাতেমা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে আদালতে আসামি উপস্থিত ছিল।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের সুরিয়াব এলাকার মোঃ মোস্তফা মিয়া তার মেয়ে ফাতেমা (১৯) কে রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দর রউফের ছেলে আব্দুর রহিমের সাথে বিবাহ দেয়। বিবাহের সময়ে মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকা সহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়। কিন্তু বিবাহের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে ১ লাখ টাকা যৌতুক দাবী করে।

তিনি আরও বলেন, যৌতুকের এই টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে। ২০১৮ সালের ৫ নভেম্বর সকাল থেকে দুপুরের কোনো এক সময়ে টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করে।

এরপর হত্যাকে ধামাচাপা দেয়ার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL