1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪৬৪ Time View
mohila porisod

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

শুক্রবার ৭ জুন ২০২৪ তারিখ বিকেল ৫ টায় প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন বাঁচানো ও  সচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদ সবসময় এরকম ইতিবাচক কর্মসূচি পালন করে আসছে। 

পরিবেশ সুরক্ষায় ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। এবারের তাপদাহ চরম অবস্থায় পৌঁছে গেছে। আমাদের সকলের এই অবস্থা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। বেশি বেশি গাছ লাগাতে হবে।

রাজধানী, জেলা শহর, উপজেলা, গ্রাম সকল পর্যায়ে পর্যাপ্ত গাছপালা নেই, ইচ্ছামতো গাছ কেটে ফেলা হয়, বনভূমি উজাড় করা হয়। যার ফলে আজকের এই অবস্থা। আজকে থেকে আমরা সবাই  নিজ উঠান বা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই একটি করে গাছ লাগাবো। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা সবাই উপকৃত হব। অফিস চত্বরে নিম গাছ, শেফালী গাছ, পেয়ারা গাছ রোপন করা হয়। 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি রীনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, কৃষ্ণা ঘোষ ও সালেহা বেগম, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন,

সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন, সিনিয়র সদস্য কমলা দে, সদস্য মনোয়ারা বেগম, নাসরিন ইসলাম ও রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটি সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমি সরকারসহ জেলা, শহর ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL