1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৪৩ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

রোববার (২৩ জুন) বাদ আছর নগরীর আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ মিলাদ ও দোয়ায় আহবায়কের বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। সেই সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করবেন।

আমি মহানগর বিএনপির আওতাধীন সকল ইউনিটের নেতাকর্মীদের আহবান করবো আপনারা যার যার অবস্থান থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়ার আয়োজন করবেন।

সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার একটি মিথ্যা মামলায় আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। শুধু তাই নয় দেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকার অপরাধে মামলা, হামলা, জেল জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে।

এর বিচার এই দেশের মাটিতে জনগণের সামনে হবে। কেউ পালাবার পথ পাবে না। আজকে আমাদের নেত্রী গণতন্ত্রের পক্ষের শক্তি বলেই ফ্যাসিবাদী সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। আপনারা সবাই আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতার দান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সরকার হুমায়ুন কবির, মনির খান, এ্যাড. রফিক আহম্মেদ, ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব এ্যাড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি নাজমুল হক রানা, সাধারণ সম্পাদক শাহেন শাহ,

মহানগর বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু,  হিরা সরদার, আল-আরিফ, মুকুল, হারুন, সাইফুল ইসলাম বাবু, মাকিদ মোস্তাকিম শিপলু, জাহাঙ্গীর মিয়াজী, শিপলু, এ্যাড. সুমন মিয়া, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, কামরুল ইসলাম ছাউদ চুন্নু,

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, স¤্রাট সুজন, পারভেজ মল্লিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL