1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বাংলাদেশে মানবিক সংকট চলছে: জাতিসংঘ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৪৩১ Time View
jattisongo

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে মানবিক সংকট চলছে। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরও জাতিসংঘ এর অংশীদাররা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্টিফেন ডুজারিক বলেন, আমি বলতে পারি যে, (বাংলাদেশে) বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যে সহিংসতা আমরা দেখেছি তারপরও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা (জাতিসংঘ) ও আমাদের অংশীদারেরা ঘূর্ণিঝড়সহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতির-ঘূর্ণিঝড় রেমালসহ যা বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষকে প্রভাবিত করেছে কারণে প্রভাবিত লোকজনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।

বাংলাদেশে মানবিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করতে গিয়ে জাতিসংঘ ও এর অংশীদারেরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের অংশীদাররা কার্যক্রম চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকার পরও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংকিং সেবা বন্ধ ও কারফিউ অন্তর্ভুক্ত।

স্টিফেন ডুজারিক এ সময় বাংলাদেশে জাতিসংঘ ও এর অংশীদারদের দেওয়া সহায়তার কথা উল্লেখ করে বলেন, গত মাসে আমরা ও আমাদের অংশীদারেরা (বাংলাদেশের) ১২ লাখ মানুষকে সহায়তা দেওয়ার জন্য ৮ কোটি ডলার মানবিক কার্যক্রম পরিকল্পনা শুরু করেছি। এখন পর্যন্ত সেখানে মাত্র ১৮ শতাংশ তহবিল সরবরাহ করা হয়েছে।

এ সময় তিনি বলেন, গত ৫ জুন জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৭৫ লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায়। এ ছাড়া যমুনা নদীর অববাহিকার মানুষদের জন্য গত ৪ জুলাই সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে অতিরিক্ত ৬২ লাখ ডলার ছাড় করা হয়েছে।

এ ছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ও সেখানকার স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্যও জাতিসংঘ ও এর অংশীদাররা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান স্টিফেন ডুজারিক।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL