1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আড়াইহাজারে গভীর রাতে বোরকা পরে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৬০ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে ঘরের ভেতর ঢুকে আলমগীর হোসেন (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে আড়াইহাজারের গোপালদী পৌরসভার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর সোনাকান্দা এলাকায় মৃত শরাফত আলীর ছেলে। এসময় তার স্ত্রী আসমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের স্ত্রী আছমা আক্তার বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে ঘুমিয়ে ছিলেন তারা। এসময় ৫-৬ জন বোরকা পরে টিনশেড বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা মশারি উল্টিয়ে আমার স্বামীর পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আমাকেও আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে স্বামীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সঙ্গে কারো পূর্ব শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL