1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনাঁরগায়ে ক্রশফায়ারে মাদক ব্যবসায়ী নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪১ Time View

সোনারগাঁ উপজেলায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়া ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

এ সময় তিনজনকে আটক করা হয়েছে এবং দুইজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দসহ, একটি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলেন- প্রাইভেটকারের ড্রাইভার (নাম জানা যায়নি), জহিরুল ইসলাম ডলার ও সেলিম।

সোনারগাঁ থানা পুলিশের মাদক ব্যবসায়ীদের তালিকায় ১ নম্বর তালিকাভুক্ত আসামি ছিল গিট্টু হৃদয়। তাকে ধরতে ১০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ।

র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন জানান, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় একটি প্রাইভেটকার সিগন্যাল দিলেও সেটি না থামিয়ে গাড়ির জানালা খুলে র‌্যাব সদস্যদের লক্ষ্যকরে তাদের উপর গুলি ছুড়ে। এতে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এসময় মাদক ব্যবসায়ীদের গাড়িটি থামিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে ৫ মিনিটের মত গুলিবিনিময় করার এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত হয়।

তিনি আরো জানান, পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং এসময় র‌্যাবের দুইজন সদস্যও আহত হয়। গাড়িটি জব্দ করা হয়েছে এবং সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা উদ্ধার করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL