1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

দূর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ অলিউল্লাহ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ Time View
madrasa

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দুর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ আনম অলিউল্লাহ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার প্রাঙ্গণে অভিবাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অত্র মাদ্রাসার সাবেক দূর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লাহ বিরুদ্ধে তার অনিয়ম, লুটপাট ও দূর্নীতির বিরুদ্ধে গত ৪ বছর যাবত শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ আন্দোলন করে আসছে। কিন্তু অলিউল্লাহ এলাকার কিছু বদ লোককে আর্থিক সহযোগিতা প্রদান করে বহাল তবিয়তে ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপে পড়ে অধ্যক্ষ স্বেচ্ছায় পদত্যাগ করলেও এ নিয়ে তিনি নতুন ষড়যন্ত্র শুরু করেছেন।

তিনি অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের নামে একটা মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে হয়রানি করছেন।

আমরা আজকের প্রতিবাদ সভার মাধ্যমে ডিসি, পুলিশ সুপার ও মাদ্রাসার সভাপতি ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে বলছি। দুর্নীতিবাজ ও লুটেরা সাবেক অধ্যক্ষ অলিউল্লাহর বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সেই সাথে অলিউল্লাহর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন মুফতি  মোখতার হোসাইন, অভিবাবক সাঈদ হাসান হীরা, সাবেক ছাত্র তানভীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ জহিরুল হক, মোঃ মোস্তফা জামাল, সামিয়া আক্তার, কারী সাইদুর রহমান, মোঃ সালাউদ্দিন প্রধান, হালিমা বেগম, মাহফুজা আক্তার, শরিফা আক্তার, মর্জিনা বেগম, হেলাল উদ্দিন সহ শিক্ষার্থী বৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL