1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

শওকত আলীর প্রেসক্রিপশনে মেম্বার আখিলকে চেয়ারম্যান বানাতে বিএনপির দুই নেতার দৌড়ঝাঁপ!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার বক্তাবলীর বিএনপির দুই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের এক মেম্বারের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের মেম্বার আখিল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ বাগিয়ে দিতে ফতুল্লা থানা বিএনপির দুই নেতার বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এতে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মিলন মেহেদী ও যুগ্ম সম্পাদক মতিউর ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন আঁতাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ করছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মিলন মেহেদী ও যুগ্ম সম্পাদক মতিউর ফকির।

এ নিয়ে আওয়ামী লীগের ওই মেম্বারের সাথে কয়েক দফা গোপন বৈঠকও করেন তারা। বিষয়টি দলীয় নেতা-কর্মীরা একে অপরের সাথে কানাঘুষা করলেও প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায়নি। বিএনপির এই দুই নেতা আওয়ামী লীগের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদারের কাছে থেকে আর্থিক সুবিধা নিতেই তার পক্ষে কাজ করছেন।

জানা যায়, উপজেলার বক্তাবলী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদার আওয়ামী পরিবার ও ঘোর আওয়ামী লীগের একজন নেতা। তাছাড়াও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর সেকেন্ড ইন কমান্ড মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদার।

আওয়ামী লীগ নেতা শওকত চেয়ারম্যানের প্রেসক্রিপশনেই মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে উঠে পড়ে লেগেছে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মিলন মেহেদী ও যুগ্ম সম্পাদক মতিউর ফকির। আওয়ামী লীগ নেতা এম শওকত আলী চেয়ারম্যানের কথামতো বিএনপির এই দুই নেতা গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদারের জন্য ডিসি ও ইউএনও অফিসে গিয়ে তদবির করেছেন।

বিভিন্ন থানা এলাকার মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা ও সদর মডেল থানায় এ পর্যন্ত প্রায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। বক্তাবলী ইউনিয়ন হতে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আসামী হয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকিল উদ্দিন শিকদার, রাসেল চৌধুরী ও ইউপি মেম্বার মোঃ মহিউদ্দিন ভূইয়া।

এ ব্যাপারে মতিউর ফকির বলেন, আমি এবং মিলন মেহেদী দুইজনই ইউনিয়ন পরিষদের নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসক কিংবা যে কোন প্রতিনিধি দিয়ে এলাকবাসীর উপকারের লক্ষ্যে অনুরোধ করেছি ইউএনও এবং জেলা প্রশাসক মহোদয়কে। এখানে স্বচ্ছতার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করার অনুরোধ করেছি।

এ বিষয়ে মিলন মেহেদী বলেন, স্বচ্ছতার ভিত্তিতে যিনি যোগ্য তাকেই দায়িত্ব দিবেন তা-ই আমরা চাই। এখানে আমাদের কোন তদবির করার দরকার নাই।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL