1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রূপগঞ্জে চাঁদাবাজদের নামে অভিযোগ করায় হুমকি, ককটেল বিস্ফোরণ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ Time View
abijuk

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় খনিজ কয়লা লোড-আনলোড ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে। তারা মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী মোতাহার হোসেনের বাড়ির সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদার টাকা না পেয়ে প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ রামদা, চাপাতি, দা, লোহার রড, লাঠিসোঠা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীরা মহড়া দেয়। ওই ঘটনায় সোমবার দুপুরে ব্যবসায়ী মোতাহার হোসেন বাদি হয়ে সেনাবাহিনীর সুবর্ণগ্রাম ক্যাম্প ও রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জের দড়িকান্দি এলাকার বাসিন্দা আশরাফউল্লাহ ছেলে মোতাহার হোসেন তার বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীর তীরে উত্তরা ট্রের্ডাস প্রাইভেট লিমিটেডের ঠিকাদারী নিযুক্ত হয়ে খনিজ কয়লার লোড-আনলোডের কাজ পান। এ কাজ করতে হলে দড়িকান্দি পূর্বপাড়া এলাকার সন্ত্রাসী ও অস্ত্রবাজ মেহেদী হাসান রিপন, লিটন মিয়া, মেহেদী হাসান আকিব, আব্দুর রহিম খোকা, সাদেকুর রহমান সাদু, পাপ্পু, আলম মিয়া, শাহ আলম, কামাল মিয়া, সজিব,  সিরাজুল ইসলাম, ফয়েজ উদ্দিন প্রকাশ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ব্যবসায়ী মোতাহার ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়।

এতে রাজি না হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা মোতাহার হোসেন, সাইড অফিসের ম্যানেজার নজরুল ইসলাম ও কর্মচারী হাসিবকে এলোপাতারী পিটিয়ে জখম করে। তখন সন্ত্রাসী রিপন ও আকিব মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয় বলে জানান ব্যবসায়ী মোতাহার হোসেন।

ব্যবসায়ী মোতাহার হোসেনের বড় ভাই মোশারফ হোসেন নাঈম জানান, সন্ত্রাসীরা গত কয়েকদিন ধরে এলাকায় চাঁদাবাজী ও অস্ত্রবাজী করছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর সুবর্ণগ্রাম ক্যাম্প ও রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগটি তদন্তাধিন রয়েছে। ককটেল বিস্ফোরণের পর রূপগঞ্জ থানার এসআই আরিফ ঘটনাস্থল পরিদর্শণ করে রিপোর্ট প্রদান করেছেন। সন্ত্রাসীরা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়া হবে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL